রোজদিন ডেস্ক: তথ্যে অসঙ্গতি র দায়ে এবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কে এস আই আরের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।
অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী, পুত্র ও বাবা মা কেও এই নোটিশ দেওয়া হয়েছে।
আপের দাবি ছিল, অরবিন্দ কেজরিওয়ালের নাম ভোটার তালিকায় বাদ পড়েছে, নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করেছে।
তবে তথ্যে অসঙ্গতি থাকায় তাঁদের তা দূর করার জন্য শুনানিতে ডাকা হতে পারে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা র বিষয়ে বি এল ও সরেজমিনে যাচাই এর পর তাঁর তথ্য সঠিক প্রমাণিত ও অনুমোদিত হয়েছে বলে জানা যায়।

Be the first to comment