Shalbani land scam – নাম জড়ালো অভিষেক ব্যানার্জির!!

Spread the love

রোজদিন ডেস্ক: শালবনি জমি দুর্নীতিতে এবার তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ও দলের যুব শাখার নাম জড়ালো!
সি আই ডি আগেই দাবি করেছিল, এই জমি জালিয়াতির টাকা তৃণমূলের অ্যাকাউন্টে গেছে। শনিবার রাজ্যের গোয়েন্দা সংস্থার দাবি, অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায় জানিয়েছেন, সাংসদের কোষাধ্যক্ষ হিসাবে পরিচিত টি ঘোষ তাঁকে যুব তৃণমূলের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন।
চোখের চিকিৎসার জন্য অভিষেক ব্যানার্জি এখন বিদেশে আছেন। তাঁর ঘনিষ্ঠ আপ্ত সহায়ক সুমিত রায় এখন সি আই ডির হেফাজতে আছেন।। তাঁর বিরুদ্ধে সাত কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে জমা দেওয়ার অভিযোগ নিয়ে তিনি মুখ খুলেছেন বলে সি আই ডি র দাবি। তেমন হলে, ওই বিপুল টাকার উৎস নিয়ে অভিষেক ব্যানার্জি কেও সি আই ডি জিজ্ঞাসা বাদ করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে সুমিতের মন্তব্য নিয়ে এখন ই কিছু জানাচ্ছে না সি আই ডি। তাঁরা সুমিত রায় বর্ণিত টি ঘোষের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*