রোজদিন ডেস্ক :
মাওবাদী শীর্ষ নেতা আকাশের ঘনিষ্ঠ দম্পতিকে শালবনিতে গ্রেফতার করলো সিট। ধৃত মাওবাদী নেতা রাজু মাহাতো ও তাঁর স্ত্রী মালতী মুর্মুর মাথার দাম ছিল যথাক্রমে ৫ লক্ষ ও ২ লক্ষ টাকা। সূত্রের খবর, শালবনির অন্তর্গত লালগেড়িয়ার সরবেড়িয়া গ্রামে গোপন অভিযান করে এই মাওবাদী দম্পতিকে গ্রেফতার করে৷ তাঁদের বিরুদ্ধে কি অভিযোগ, কিছু উদ্ধার হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়।
সম্প্রতি বিশিষ্ট মাওবাদী নেতা আকাশের গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠদের সম্পর্কে ও খোঁজ খবর শুরু করে পুলিশ। এই দম্পতির সঙ্গে আর কাদের যোগাযোগ আছে তাও পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment