- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক পদে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘সেবা সংকল্প যাত্রা’। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্তঃরাজ্য বাইক যাত্রা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর ‘সেবা যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- এশিয়ান গেমসে রুপো জিতলেন ভারতের উশু (Wushu) খেলোয়াড় নাওরেম রোশিবিনা দেবী।
- আজ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি নিউটাউনে হাসপাতালের শিলান্যাস করবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে আসছেন শুভেন্দু অধিকারী।
- প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফও) উচ্চ হারে কিংবা প্রকৃত বেতনের ভিত্তিতে যাঁদের অ্যাকাউন্টে পেনশন বাবদ অর্থ জমা পড়েছে, আনুপাতিক হারে তাঁদের পেনশন কমানো যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি শম্পা দত্তর (পাল) সিঙ্গল বেঞ্চ ইপিএফও-র দেওয়া ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারির বিতর্কিত নির্দেশিকাকে বেআইনি আখ্যা দিয়ে খারিজ করেছে।
- অতি গভীর নিম্নচাপ রূপেই স্থলভাগে ঢুকেল পড়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ। বুধবার রাতেই বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়েছে স্থলভাগে। বর্তমানে অন্ধ্র উপকূলে রয়েছে অবস্থান। হাওয়া অফিস বলছে, আজই সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার পর্যন্ত।
- জরুরি শুনানির আবেদন মেনে নাম-প্রতীক ফ্রিজ ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত করল সুপ্রিম কোর্ট।
- বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় গোপনে চলছিল অনলাইন ক্যাসিনো গেমিং অ্যাপের সার্ভিস সেন্টার বা কল সেন্টার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ওই সার্ভিস সেন্টারে এক যোগে হানা দেয় জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ ও জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ।
- বৃহস্পতিবার ভোরে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার পর্যটক বাসে আচমকাই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
- দিল্লির ত্রিলোকপুরী এলাকায় ছুরি নিয়ে প্রকাশ্যে এক নাবালকের উপর হামলা চালানো হয়েছে বলে খবর। আহত নাবালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরাও নাবালক। তাদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুরোনো শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Be the first to comment