রোজদিন ডেস্ক :
গ্রামের বাড়ি ভাই এর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দম্পতি সহ চার জন। গুরুতর আহত হয়েছেন তিন জন। সূত্রের খবর, চেন্নাই থেকে স্ত্রী সুরিয়া সহ কয়েকজন সহকর্মী কে নিয়ে গ্রামের বাড়ি মৃদুকুলাথুর গেছিলেন কার্তি (৩৮)। আজ সকালে সেখান থেকে ফেরার পথে পেরামবালুরের কাছে তাঁদের গাড়ি একটি ওমনি বাসের পিছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা হয়। সস্ত্রীক কার্তি ও গাড়ির দুই আরোহী সহ চার জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। গাড়ির চালক সহ আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারগুলি সহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment