দশে দশ

Spread the love
  1. বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে পারি ভোট পূর্ববর্তী, ভোট চলাকালীন, ভোট পরবর্তী হিংসা থেকে যিনি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ বছর পর যে নির্বাচন দেখেছেন, যেখানে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে মানুষকে ভয়মুক্ত করে, তাঁর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন যিনি, তিনি জ্ঞানেশ কুমার।
  2. বদলি করার নামে শিক্ষকদের অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষকরা। এবার স্কুল সার্ভিস কমিশনের নাম করে বদলি করে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠতেই তৎপর স্কুল সার্ভিস কমিশন।
  3. এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, বদলি সংক্রান্ত এমন কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে কমিশনের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই। নিয়ম অনুযায়ী বদলির ক্ষেত্রে কমিশনই শুধুমাত্র সুপারিশ করে। বদলির অনুমোদন ও নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কমিশনের নামে কোনও ব্যক্তি অনুচিত প্রস্তাব বা বদলির প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন কোনও প্রস্তাব বা যোগাযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষককে তৎক্ষণাৎ পুলিশ, এসিবি এবং স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
  4. পাহাড় ও সমতলে টানা বৃষ্টিতে ক্রমশ জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীতে। গজলডোবা তিস্তা ব্যারাজের বেশ কিছু গেট খোলা রয়েছে। শুক্রবার সকালে বৃষ্টির জেরে নতুন করে আরও বেড়েছে জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকা থেকে ইতিমধ্যে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷
  5. হলদিয়ার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। মৃত ছাত্রের নাম আদিত্য রায় (২০)। প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
  6. ধূপগুড়িতে গৃহবধূর নৃশংস খুনে ফাঁসির সাজা দিল আদালত। চলতি বছরের ২৪ জানুয়ারি মাসে খুনের ঘটনাটি ঘটে। মাত্র ৯ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে সাজা দিল আদালত। একই সঙ্গে মৃত্যুণ্ডে দণ্ডিত আসামীর দুই নাবালক সন্তানের একুশ বছর পর্যন্ত দেখভালের দায়িত্ব জেলা প্রশাসন এবং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম-কে নেবার নির্দেশ দিয়েছেন বিচারক বিপ্লব রায়।
  7. জোর করে চাঁদা আদায়ের ঘটনা ঘটলে কোথায় অভিযোগ জানাতে হবে, তা স্পষ্ট করে জানিয়েছে কলকাতা পুলিশ। একটি টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। তার সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে। সেখানেও অভিযোগ জানানো যাবে। টোল ফ্রি নম্বর: 1800-345-5678, হোয়াটসঅ্যাপ: 94326-24365
  8. বাঁকুড়া সদর থানা এলাকার বিডিআর রেল বস্তির একটি বাড়ি থেকে ৬ প্যাকেট ব্রাউন সুগার ও নগদ ৬০ হাজার টাকা সহ সম্পর্কে স্বামী-স্ত্রী সুনীল সিংহ-মিতালী সিংহ সহ তাদের এক সহযোগীকে গ্রেফতার করে সদর থানার পুলিশ।
  9. কোচবিহার সদর আদালতের জিআর সেকশনে (রেকর্ড রুম) ঢুকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথির ছবি তুলে মোবাইলের মাধ্যমে পাচার করে দিতেন এক সিভিক ভলান্টিয়ার। এর পরিবর্তে নিতেন হাজার হাজার টাকা। এমনই গুরুতর অভিযোগে সেলিম রব্বানি নামে বছর চল্লিশের ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সেখান থেকে অনলাইনে একাধিক আর্থিক লেনদেনের হদিশও পেয়েছেন তদন্তকারীরা।
  10.  প্রয়াত হলেন বলিউডের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা মুশতাক খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় এই বর্ষীয়ান অভিনেতাকে। সেখানে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*