Mijoram Tragedy, সরকারি প্রচার মাধ্যমের তিন পদস্থ আধিকারিকের দুর্ঘটনায় মৃত্যু, আহত দুই

Spread the love

রোজদিন ডেস্ক: মিজোরামে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে সরকারি প্রচার মাধ্যমের তিন পদস্থ আধিকারিক প্রাণ হারিয়েছেন। সাতীকের কাছে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি খাদে পড়লে ঘটনা স্থলেই তাঁরা প্রাণ হারান।
নিহত তিন আধিকারিক হলেন,ইমফলের পি আই বি ও সিবিসির অতিরিক্ত ডিজি এংগাম পামে, আইজল দূরদর্শন কেন্দ্রের অধিকর্তা ( সংবাদ) নাম্পিবৌ মারিম্মাই ও আইজলের সিবিসি কার্যালয়ের কর্মী এইচ লিয়ানভেলা।মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে মিজোরামের গভর্নর জেনারেল বিজয় কুমার সিংহ বলেন, তিন আধিকারিকের মৃত্যু তে সংবাদ মাধ্যমের অপূরনীয় ক্ষতি হোল। নিহতদের পরিবারকে প্রতিরক্ষা মন্ত্রক ও সমবেদনা জানিয়েছে।
গাড়ি চালক ও আর এক আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার একটি আলোচনা সভায় যোগ দিয়ে তাঁরা ফিরছিলেন। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা হোল,পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*