রোজদিন ডেস্ক : ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পারগাত সিং পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন। তিনি জলন্ধর ক্যান্টনমেন্টের বিধায়ক ও। আগামী বছর পঞ্জাব বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তাঁর ওপর ভরসা রাখলো দল।
অমরিন্দর সিং রাজা ওয়ারিং প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দেওয়ার পর পারগাত সিং কে দায়িত্ব দিলো দল।
কংগ্রেসের সাধারণ সম্পাদক ( সংগঠন) কে সি বেণুগোপাল এক বিবৃতিতে জানান, জাতীয় কংগ্রেস সভাপতির অনুমোদন ক্রমে পারগাত সিং কে এই দায়িত্ব দেওয়া হোল।। দলীয় সুত্রে প্রকাশ, কার্য নির্বাহী সভাপতি, চেয়ারপারসন ও সহ চেয়ারপারসনরা, যাঁরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কমিটিতে আছেন, তা অপরিবর্তিত থাকছে।
প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, তাঁকে ইস্তফা দিতে বলা হয় নি, তবে রাজ্যের পর্যবেক্ষক শচিন পাইলট তাঁকে সরিয়ে দিতে পারেন বলে তাঁর মনে হয়েছিল।
গোষ্ঠী দ্বন্দে জর্জরিত পঞ্জাবে পারগাত সিং এর নেতৃত্বে সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করবেন বলে নেতৃত্বের আশা।

Be the first to comment