রোজদিন ডেস্ক: কলকাতা পুর নিগম (কে এমসি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশিত হোল। আগামী সপ্তাহে কে এম সি, হাওড়া, বালি,হলদিয়া, কালিম্পং, ধূপগুড়ি ও কার্সিয়ং এর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।
কে এম সি র খসড়া ভোটার তালিকায় ৩২ লক্ষর বেশি ভোটার আছেন।১৪৪ টি ওয়ার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। যেভাবে এই ওয়ার্ড গুলি পুনর্বিন্যাস হয়েছে, কংগ্রেস সহ বিরোধী রা আগেই তা নিয়ে আপত্তি করেছে।
সূত্রের খবর, বেশির ভাগ ওয়ার্ডে ভোটেরের সংখ্যা ১২ হাজার থেকে ১৮ হাজার মত আছে। বুথ প্রতি ভোটারের সংখ্যা ৯০০ থেকে ১২০০ হওয়ার সম্ভাবনা।
মঙ্গলবার দুপুরে রাজনৈতিক দলগুলি কে এই খসড়া ভোটার তালিকা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার তমলুকে বলেন, হলদিয়া পুর নির্বাচন হবে।। সাবেক টি এম সি কে খালি হাতে ফেরাতে হবে।। পুরসভা বিরোধী শুন্য হওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।।যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। বিরোধী হীন পুরসভা গণতন্ত্রের সহায়ক নয় বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ রা মনে করেন।

Be the first to comment