BJP বিধায়ক কৌস্তুভ বনাম মন্ত্রী অর্জুনের ঠান্ডা লড়াই!

সরগরম রাজ্য রাজনীতি

Spread the love

রোজদিন ডেস্ক: বছর ছয়েক আগে টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লের খুনের ঘটনা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচি আচমকা ই এই নিয়ে নিশানা করেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং কে। সাংবাদিক বৈঠক ডেকে বলেছেন, অর্জুন সিং এর সঙ্গে তাঁর কোন ব্যক্তিগত বিরোধ নেই। উনি বড় নেতা, তাঁদের অভিভাবকের মত। কিন্তু ২০২০ সালে টিটাগড়ে দলের কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক ভাবে নিহত মনীশ শুক্লর খুনে নাম জড়ানোদের সঙ্গে অর্জুন সিং এর ছবি কেন তিনি প্রশ্ন তোলেন। বলেন, এই সব দেখতে ভাল লাগে না।মনীশ শুক্ল হত্যাকান্ড নিয়ে ফের আইনি প্রক্রিয়া শুরু করতে চান তিনি।
এই নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, সি আই ডির ডি জি, ব্যারাকপুরের সি পি কে চিঠি ও দিয়েছেন।
পালাবদলের পর বিজেপি তে যোগ দেওয়ার হিড়িক নিয়েও ক্ষুব্ধ তরুণ নেতা।।সাফ জানান, দুই প্রাক্তন পুর প্রধান উত্তম দাস ও প্রশান্ত চৌধুরী কে কিছুতেই দলে নেওয়া যাবে না।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষমতাসীন থাকাকালীন তিনি নিজের মাথা নেড়া করে রেখেছিলেন। এবার প্রয়োজনে দলীয় কার্যালয়ের সামনে আত্মাহুতি দেবেন বলে হুঁশিয়ারি দেন।
নিহত মনীশ শুক্ল র বাবা চন্দ্রমণি অবশ্য এই সব নিয়ে অখুশি। তাঁর অভিযোগ, মনীশ শুক্ল হত্যা মামলা নিতে আইনজীবী কৌস্তুভ বাগচি প্রথমে রাজী হয়েও পরে পিছিয়ে যান। এতদিন পর আবার কেন তিনি এই নিয়ে সক্রিয় হতে চান তিনি বুঝতে পারছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*