Mumbai এ রাজ্যের তরুণ পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, চাঞ্চল্য 

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক : 

মুম্বাই এ কাজে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

সুত্রের খবর, দুর্গাপুরের কাঁকসার তরুণ বিশ্ব দে (২০)

রুজির জন্য পুজোর আগে বোরিভেলি তে ঠিকা শ্রমিকের কাজে গেছিলেন। শনিবার পরিবার ফোনে তাঁর মৃত্যুর খবর পান। মুম্বাই পুলিশ জানায়, তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

তরুণের পরিবার তা মানতে নারাজ। তাঁদের দাবি, বিশ্ব কখনো ই আত্মঘাতী হতে পারে না। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওর মৃত দেহের ছবি দেখে তাঁদের এই সন্দেহ।

দরিদ্র পরিবারের তরুণ পুত্রের এই অস্বাভাবিক মৃত্যু তে ভেঙে পড়েছেন তার পরিবার। তার কাকা সহ দুজন খবর পেয়ে মুম্বাই গেছেন। দেহ ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*