Tamilnadu, জেল থেকে পলাতক ১৭ জন কয়েদি, ৪ জনকে ধরেছে পুলিশ 

Spread the love

রোজদিন ডেস্ক :

তামিলনাড়ুর থেক্কামপত্তি জেল থেকে সোমবার রাতে এক সঙ্গে ১৭ কয়েদির পালানোর ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পলাতক কয়েদিদের চার জনকে এই পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে। বাকি তের জনের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। নামানো হয়েছে স্নিফার কুকুর।

পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার রাতে একজন কয়েদি অসুস্থ হওয়ার অভিনয় করে। তাকে পরিচর্যা করার জন্য নিরাপত্তা রক্ষীরা সরঞ্জাম নিয়ে এলে অন্য কয়েদিরা তাদের ওপর চড়াও হয়, ও ১৭ জন জেল থেকে পালিয়ে যায়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই জেলার এসপি, কারা বিভাগের আই জি সহ পদস্থ আধিকারিক রা সেখানে যান। কর্তব্যে গাফিলতির দায়ে সংশোধনাগারের নয় কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশি তৎপর তায় এখন অবধি চার জন পলাতককে ধরেছে পুলিশ। অন্যদের খোঁজে তল্লাশি চলছে।

বিরোধী ডিএমকে মুখ্যমন্ত্রী বিজয়কে কটাক্ষ করে বলে, পলাতক কয়েদীরা ওঁর ভক্ত কিনা বা ওঁর দলের সদস্য কিনা খতিয়ে দেখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*