Ex CM এর আর ভোটে না দাঁড়ানোই ভাল, কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়েস হয়েছে, ওঁর আর ভোটে না দাঁড়ানোই ভাল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন। পূর্বসূরি কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন,ওঁর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। এর জন্যই তিনি নিজে নন্দীগ্রামের আসন ছেড়ে ভবানীপুরের আসনই রেখেছেন। তিনি ভবানী পুরের আসন ছাড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিশানা করে তিনি বলেন, “ভবানীপুর  ছাড়লে যিনি আমার কাছে দুবার হেরেছেন, তিনি দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়েসে তাঁর না দাঁড়ানোই ভাল। ”

আজ বিধানসভায় বিজেপির দুই নতুন বিধায়ক হাসিরানী রথ (নন্দীগ্রাম) ও শাখারভ সরকারের (রেজিনগর) শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সব বলেন।

অনুষ্ঠানে বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি উপস্থিত ছিলেন, তিনি দুই নতুন বিধায়ককে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ২ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল, কে বা কারা সেই বরাত দিয়েছিল, টাকাটা কালীঘাট, ক্যামাক স্ট্রীট নাকি ডায়মন্ড হারবার কোথা থেকে এসেছিল, এই টুকুই জানা বাকি।

প্রসঙ্গত, নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথই আজ নন্দীগ্রামের নতুন বিধায়ক হিসাবে শপথ নিলেন।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*