BARRACKPUR BJP: প্রয়াত মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লাকে হুমকি ফোন, অভিযোগকে কেন্দ্র করে বারাকপুর বিজেপিতে তোলপাড়

Spread the love

প্রতিবেদন: গোষ্ঠীকোন্দলে জেরবার বারাকপুরের বিজেপি। স্থানীয় বিধায়ক কৌস্তুভ বাগচী প্রকাশ্যে সংবাদমাধ্যমে বিজেপিরই মন্ত্রী অর্জুন সিংকে নিশানা করার পর এবার বোমা ফাটালেন প্রাক্তন বিজেপি প্রার্থী তথা প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। অভিযোগ, জার্মানি থেকে তাকে ফোন করে “শেষ করে দেবো” বলে হুমকি দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপেও হুমকি পেয়েছেন বলে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দ্রমণি শুক্লা। একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন তিনি। চন্দ্রমণি শুক্লার অভিযোগ, সোমবার সাংবাদিক বৈঠক কৌস্তুভের বিরুদ্ধে মুখ খোলার পরই তিনি হুমকি পাচ্ছেন। জার্মানি থেকে ইন্টারনেট কল ও হোয়াটসঅ্যাপে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তবে তাঁর দাবি, জার্মানি নয়, স্থানীয় কোনও দুষ্কৃতী এর পিছনে রয়েছে। ঘটনার পর থেকে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*