- আজ বৃহস্পতিবার রায়গঞ্জে জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রীর। স্থানীয় কর্ণঝোরা অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। পরে রায়গঞ্জের তিস্তা স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।
- বিকেলে কলকাতা ফিরে সন্ধ্যায় বিজয়া সম্মিলনী উপলক্ষে ভবানীপুরে দুটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
- চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো, জগদ্ধাত্রীপুজো, কার্তিকপুজো ও ছটপুজোয় কড়া নজরদারির নির্দেশ প্রশাসনের।
- জেলাওয়ারি দায়িত্ব বন্টন, একেক জেলার দায়িত্ব একজন করে মন্ত্রী।
- উত্তর কলকাতা, নৈহাটি, বারাসত, তমলুক, চন্দননগর, কৃষ্ণনগর, কোচবিহার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের মতো সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ।
- প্রয়াত মণীশ শুক্লার বাবা চন্দ্রমনি শুক্লাকে ফোনে খুনের হুমকি, খড়দহ থানায় অভিযোগ দায়ের, ঘটনাকে কেন্দ্র করে বারাকপুর বিজেপিতে তোলপাড়।
- বাড়িতে আয়কর, শ্বশুরবাড়িতে সিআইডি, বিপাকে জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
- ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান, স্পষ্ট করল না আয়কর দফতর।
- গতকাল রাত অবধি শুন্য হাত ছিল তাদের। বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেস আসন না পাওয়ায় কটাক্ষ ধেয়ে আসছিল প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের। আজ ছবিটা পাল্টাতেই রীতিমত চাঙা কংগ্রেস।
- বিজেপির শক্ত ঘাঁটি নাগপুরে বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়াংজারি। বিজেপির সুধাকর কোহালেকে তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে হারালেন তিনি।
- সরকারি চাকরি চেয়ে করা যাবে না কোনও আন্দোলন। উত্তর প্রদেশে ফতোয়া যোগী প্রশাসনের।
- কালীপুজো দিওয়ালি ও ছটপুজোয় বাজির ব্যবহারে গুচ্ছ নির্দেশিকা, ঘোষণায় স্বরাষ্ট্রসচিব ও ডিজি।

Be the first to comment