MLC Election, নাগপুরে জয়! এবার পালটা মোদিকে কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : 
গতকাল রাত অবধি শুন্য হাত ছিল তাদের। বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেস আসন না পাওয়ায় কটাক্ষ ধেয়ে আসছিল প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের। আজ ছবিটা পাল্টাতেই রীতিমত চাঙা কংগ্রেস। বিজেপির শক্ত ঘাঁটি নাগপুরে বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ ওয়াংজারি। বিজেপি র সুধাকর কোহালেকে তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করলেন তিনি।
গতকাল পর্যন্ত খালি হাত থাকা কংগ্রেস কে তীব্র কটাক্ষে বিঁধে প্রধানমন্ত্রী বলেছিলেন, বলুন তো কংগ্রেস কটা আসন পেলো!
আজ নাগপুরের আসনে মর্যাদার বড় জয় পেয়ে কংগ্রেসের পবন খেরা ও পালটা কটাক্ষ ছুঁড়ে বললেন, বলুন তো নাগপুরে কে জিতলো?
এই ফলাফলে উৎফুল্ল কংগ্রেস শিবির। নাগপুর বিজেপি র শক্ত ঘাঁটি শুধু নয়, তাদের মেন্টর আরএসএসের সদর দফতরও এখানেই। ফলে এই জয় তাদের রীতিমত অক্সিজেন এনে দেওয়ার খুশি দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*