INCOME TAX RAID: বাড়িতে আয়কর হানা, বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম

Spread the love

প্রতিবেদন: ক্ষমতায় নেই দল। ভোটে হেরে খুইয়েছেন নিজের বিধায়ক পদও। এই অবস্থায় আরও বিপাকে পড়লেন উত্তর ২৪ পরগনার জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বুধবার রাতে আয়কর আধিকারিকদের সাত জনের একটি দল তাঁর নৈহাটির বাড়িতে তল্লাশি চালায় (Income Tax Raid)। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি। বাড়ির আলমারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং জমির বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কীসের ভিত্তিতে এই তল্লাশি, তা নিয়ে আয়কর দফতরের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এর আগে বুধবার সকালে জগদ্দলে সোমনাথের স্ত্রীয়ের বাড়িতে যায় সিআইডির একটি টিম। বাবু কোয়ার্টারের বাড়িতে গিয়ে আধিকারিকরা একটি নোটিস লাগিয়ে দিয়ে আসেন। তবে কোনও তল্লাশি করা হয়নি। তবে ঠিক কোনও অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ তা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*