- আজ শনিবার দিল্লিতে সিইসি জ্ঞানেশ কুমারের প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি ইন্ডিয়া জোটের।
- আগামীকাল রবিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে বিজেপি বিরোধী জোটের প্রতিবাদ সভার ডাক বিরোধী দলনেতা রাহুল গান্ধির। রেকর্ড জমায়েতের দাবি নেতাদের।
- এসআইআরকে হাতিয়ার করে বিরোধীদের ভোট চুরির অভিযোগ নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, লখনউয়ে ঘোষণা অমিত শাহের।
- রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে আলোচনায় অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ।
- আজ শনিবার ৩১ অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে গোটা দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তাঁকে।
- সোশ্যাল মিডিয়ায় তাঁর কোলে বসা ছবি পুরনো ছবি শেয়ার করে, ঠাকুরমা ইন্দিরা গান্ধিকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধি।
- উৎসবের মরসুমে কলকাতা-সহ রাজ্যে বামপন্থীদের বই বিপণিতে হামলার প্রতিবাদে আজ “বই এর জন্য হাঁটুন” কর্মসূচি কলকাতায়।
- কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে বিকেল তিনটেয় কর্মসূচি শুরু। দলমত নির্বিশেষে বইপ্রেমী, সংস্কৃতি মনস্ক মানুষকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
- সপ্তাহান্তে রবিবার ভোগান্তির মুখে কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা। পাওয়ার ব্লকের কারণে ব্যস্ততম ব্লু লাইনে ৯ ঘণ্টা বন্ধ থাকবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত ট্রেন পরিষেবা।
- একটানা সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে। ওইদিন ব্লু লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে স্বাভাবিক সূচি মেনেই আপ ও ডাউনে মেট্রো চলবে।
- অর্ণবের রেশ কাটতে না কাটতেই ফের নয়া দূর্যোগ। আন্দামান সাগরে তৈরি হল নতুন নিম্নচাপ। শক্তি বাড়িতে যা আপাতত অন্ধ্রের দিকে এগোচ্ছে।
- বলিউডে ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাথরুমে আচমকা পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

Be the first to comment