রোজদিন ডেস্ক :
এভারেস্টের কাছে আজ সকালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোলুকুমভু র এক হেলিপ্যাডে অবতরণের সময় দুই হেলিকপ্টারে মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় পর্যটক বসন্তকুমার বলরামরামাদু মর্মান্তিক ভাবে প্রাণ হারান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঠমান্ডু থেকে ২৫০ কিমি ও এভারেস্টের বেস ক্যাম্প থেকে ১৬ কিমি দূরে এই দুর্ঘটনা হয়।।
আহত শৈলেশ কৃষ্ণপ্যাটেল ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক। দুই হেলিকপ্টারের চালক ও সামান্য আহত হয়েছেন।
দুটি হেলিকপ্টারে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।
সাত সকালে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment