Bihar, সারা দেশে প্রথম পলি পরিচালনা প্রকল্প হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক :

বিহার সরকার সারা দেশে এই প্রথম নদীগুলির সুসংহত পলি পরিচালনা নীতি নিচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ দিল্লিতে এই কথা জানান। বন্যারোধে নদীর নাব্যতা বৃদ্ধি, পরিকাঠামোর কাজে পলি কাজে লাগানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত।

“নদী সঞ্জীবনী” প্রকল্পের আওতায় দিল্লিতে এক সমঝোতাপত্র স্বাক্ষর করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, এর ফলে বিহারে বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে। নেপাল থেকে আসা সাতটি নদীর জলে বিহার-সহ সংলগ্ন এলাকাগুলিতে প্রায়শই প্লাবন পরিস্থিতি হয়। বিহারে প্রচন্ড বৃষ্টি না হলেও নেপালের ভারী বৃষ্টিতে সেখানে বন্যা হয়।

এই সব কথা মাথায় রেখে নদীগুলির নাব্যতা বৃদ্ধি তে পলি তোলার প্রকল্প নেওয়া হচ্ছে।

এর ফলে বিহার সহ একাধিক রাজ্য উপকৃত হবে বলে বিহার সরকার মনে করে।

নদী থেকে তোলা পলি সড়ক সহ বিভিন্ন পরিকাঠামোর কাজেও ব্যবহার করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*