রোজদিন ডেস্ক :
দিল্লির বিবেক বিহারের এক বহুতলে আজ সকালে আগুন লেগে চাঞ্চল্য দেখা দেয়। ভবনের প্রথম তলায় ধোঁয়া দেখে নিরাপত্তারক্ষী সবাইকে সতর্ক করেন। দমকল আসে। বাসিন্দাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বাড়িতে শিশুরা সহ পরিবারের সকলেই রক্ষা পেয়েছেন। সেখানে অসুস্থ বয়স্ক মানুষও ছিলেন। সবাই নিরাপদে থাকায় এলাকার বাসিন্দারাও স্বস্তিতে।

Be the first to comment