রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি মধ্য প্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয়ী হতে চলেছেন!
মঙ্গলবার এই নির্বাচনে দুই নির্দল প্রার্থীর মনোনয়ন পত্র স্ক্রুটিনির পর খারিজ হয়ে যায়। বিরোধী কংগ্রেস এর বিরুদ্ধে সরব হয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা এই বিষয়ে রিটার্নিং অফিসারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
এইদিন কংগ্রেস সমর্থিত রাজকুমার লোহানি ও নির্দল প্রার্থী কে,সায়ান্না র মনোনয়ন পত্র খারিজ হয়ে যায়। আগামী ৫ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
ওইদিন সরকারি ভাবে হরদীপ সিং পুরি কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হতে পারে বলে জানা যায়।
কংগ্রেস এই সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছে বলে জানা৷ যায়।

Be the first to comment