Hyderabad, ম্যারাথন শেষ করে ই মর্মান্তিক মৃত্যু ছত্রিশের যুবকের!

Spread the love

রোজদিন ডেস্ক: সবে ৪২. ২ কি মি এর ম্যারাথন শেষ করেছেন তিনি। হায়দ্রাবাদের তরুণ আই টি কর্মী কোম্মিনেনি গোপী (৩৬) গছবৌলি স্টেডিয়ামে সদ্য তাঁর ম্যারাথন শেষ করে প্রাত:রাশ করতে যাওয়ার সময় আচমকা পড়ে গিয়ে জ্ঞান হারান। তাঁকে সি পি আর দিয়ে দ্রুত একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে।।ম্যারাথনের আনন্দ মুহূর্তে গভীর বিষাদে পরিণত হয়। রবিবারের এই ঘটনায় পুলিশের অনুমান, গোপী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আদতে তেলেঙ্গানার খাম্মামের বাসিন্দা কোম্মিনেনি গোপী কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন বছরের সন্তান আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*