দশে দশ

Spread the love
  1. ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় রেললাইনে বিস্ফোরণ।  মঙ্গলবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ অনুপগড়-সুরতগড় রেলপথের রামসিংহপুর থানা এলাকার ৫০ জিবি গ্রামের কাছে এই বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ভেঙে গিয়েছে লাইনের নীচে থাকা কংক্রিটের দু’টি ব্লক। পাশাপাশি রেললাইনের মাঝখানে প্রায় ২ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।
  2. পর্যটকদের জন্য রাজ্য সরকার এ বার কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত সরাসরি রোপওয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে তৈরির বিষয়ে আলোচনাও হয়েছে।
  3. কাকদ্বীপ ও রায়দিঘি থানা এলাকায় পরপর অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদকজাত দ্রব্য। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সাত কেজি গাঁজা এবং ১৬ গ্রাম সন্দেহজনক মাদক। পৃথক তিনটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
  4. ডিসিআর বিতর্কের মধ্যেই বদলি করা হলো বীরভূমের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) তথা ডিএল অ্যান্ড এলআরও  আইএএস শুভম আগরওয়ালকে।
  5. বছরের পর বছর ধরে চলা যানজট ও দুর্ভোগ থেকে অবশেষে মুক্তির আলো দেখছেন দমদম রোডের বাসিন্দারা। নাগেরবাজার থেকে দমদম স্টেশন যাওয়ার প্রধান রাস্তা দখল করে প্রতি বছর হওয়া ২টি কালীপুজোর মণ্ডপ খোলা শুরু হয়েছে সোমবার রাত থেকে।
  6. গুয়াহাটির হোটেল বিলাস ইন-এ ভয়াবহ  ৫ জন খুনের ঘটনার মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে এনকাউন্টার। অসম পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন ঘনকান্ত। বুধবার ভোররাত প্রায় ৩টে নাগাদ জেল হেফাজত থেকে শিবসাগরে নিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
  7. কোচবিহারের এক স্বর্ণ ব্যবসায়ীয়ের উপর গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাটের গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার ঘটনা।
  8. মঙ্গলবার গভীর রাতে হায়দরাবাদের মেহদিপটনামের কিংস নামের এক রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
  9. তেলঙ্গানার আব্দুল্লাপুরমেট থানা পুলিশ ও শাদনগর এসওটি-র এক যৌথ অভিযানে ফাঁস হলো বড়সড় জাল নোটের চক্র। রামোজি ফিল্ম সিটির কাছে একটি সন্দেহভাজন গাড়িকে আটকায় পুলিশ। ওই গাড়িতে থাকা চার ব্যক্তির কাছে মোট ৬.৭৮ কোটি টাকা মূল্যের ৫০০ টাকার জাল নোট মেলে। এর পরেই ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
  10. ওহিও গভর্নর পদে হার রিপাবলিকান প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। তাঁকে পরাজিত করে জয়ী হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*