রোজদিন ডেস্ক :
পুজো মিটতেই আর্থিক দুর্নীতির দায়ে ইডি তলব করল আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই মামলায় পুজোর আগে শীর্ষ আদালতে জামিন পেয়েছেন তিনি। এবার তাঁর অস্বস্তি বাড়িয়ে ইডি এইদিনই তাঁকে জিজ্ঞাসংবাদের জন্য তলব করেছে।
সূত্রের খবর, সদ্য জামিনে কারামুক্ত সন্দীপ ঘোষ ইডি-র তলবে হাজিরা দিতে কিছু সময় চেয়েছেন।
প্রসঙ্গত, দেশব্যাপী আলোড়ন তোলা অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যার সময় আর জি করের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অপরাধ গোপনের চেষ্টা, তৎকালীন শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ তার সুবাদে হাসপাতালে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তাঁকে গ্রেফতার করে। প্রায় দু বছর তিনি কারাবন্দি ছিলেন।
এবার দুর্নীতির অভিযোগে ইডির নজর তাঁর ওপর।

Be the first to comment