রোজদিন ডেস্ক :
উৎসবের মরসুমে পঞ্চায়েত নিয়ে এক গুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি গুরুত্বপূর্ণ এই দফতরের কাজকর্ম পর্যালোচনা করেন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ,প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ভি ভি জি রাম জি প্রকল্পে দিনে ২২ লক্ষ মানুষ ১২৫ দিনের কাজ পাচ্ছেন। তিনি পরিযায়ী শ্রমিক দের ও রাজ্যে ফিরে এই কাজ করার বার্তা দেন। বলেন, রাজ্যে এই প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। এর মধ্যে কেন্দ্র ৮ হাজার ও রাজ্য ৫ হাজার কোটি টাকা দেবে। ইতিমধ্যেই কেন্দ্র এই খাতে ১২০০ কোটি টাকা দিয়েছে। ১০ লক্ষ নতুন জব কার্ড দেওয়া হয়েছে। এখন অবধি তাঁরা ৬৫ লক্ষ ৬২ হাজার কর্মদিবস তৈরি করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
আজ ও এই ক্ষেত্রে প্রাক্তন সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, আধারের সঙ্গে কে ওয়াই সি করতে গিয়ে ৩১ লক্ষ ভূয়ো জব কার্ড বাতিল হয়েছে। নতুন ১০ লক্ষ জব কার্ড দেওয়া হয়েছে।
পঞ্চায়েত দফতরে প্রায় ৭১৯০ শুন্য পদ পূরণ করা হবে। স্বচ্চ ভাবে এই নিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
স্থায়ী নিয়োগের পাশে ১ হাজার অস্থায়ী নিয়োগ করা হবে। নিউ টাউনে পঞ্চায়েতের নতুন ভবন নির্মিত হবে। ওখানে প্রস্তাবিত বিধানসভার নতুন ভবনের পাশে নতুন পঞ্চায়েত ভবনের জন্য পাঁচ একর জমি দেবে সরকার। বৈঠকে কৃষি মন্ত্রী দুধ কুমার মন্ডল ও উপস্থিত ছিলেন।
রাজ্যে দেওয়ালির পর বিধানসভার অধিবেশন বসতে পারে বলে ইঙ্গিত নেলে।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর এই সব ঘোষণায় খুশি। বলেন, তাঁদের লক্ষ্য সম্পদ সৃষ্টি করা। তা করা হবে। আগামী দু বছরের মধ্যে গ্রামের সার্বিক পরিকাঠামো পরিবর্তন হবে বলে তিনি জানান।

Be the first to comment