রোজদিন ডেস্ক :
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে এবার অনেক চমক। এর অন্যতম হোল মিশিগান থেকে দেশের প্রথম মুসলিম সেনেটর হলেন আবদুল এল সইদ। নির্বাচনের আগে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মুসলমান, ইসলামের প্রতি কোন বিষোদগার কাজে এল না। যেমন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ট্রাম্পের বিষোদগার কে উপেক্ষা করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন মুসলিম মামদানিও।
মাত্র ৪২ বছরের আবদুল এল সইদ পেশায় চিকিৎসক ও প্রাক্তন জনস্বাস্থ্য আধিকারিক। তাঁর মা বাবা মিশরের অধিবাসী। তাঁর চিকিৎসক স্ত্রী সারাহ জুকাকু ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বিপুল জয়ে খুশি, উচ্ছসিত মিশিগানবাসী।
এই নির্বাচনের আগে মুসলিম অভিবাসীদের তীব্র আক্রমণ শানিয়ে ট্রাম্প প্রচার করেছিলেন, ওঁরা আমেরিকাকে মুসলিম রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে।
তাঁর এই সব বিদ্বেষমূলক বক্তব্য মার্কিন বাসিন্দারা যে উপেক্ষা করেছেন এই সব জয় তার প্রমাণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment