প্রতিবেদন: মার্কিন মুলুকের মিড টার্ম ইলেকশনে বড়সড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। বুধবার এই নির্বাচনের ফলাফল আসতেই বিশ্ববাজারে খুশির জোয়ার। ফল ঘোষণার পর থেকেই চাঙ্গা হতে শুরু করেছে ভারতের শেয়ার বাজার। আর বৃহস্পতিবার বাজার খুলতেই লাফিয়ে উঠল সেনসেক্স ও নিফটি।এদিন বাজার খোলামাত্র সূচক উঠল প্রায় ১৪০০ পয়েন্ট। বুধবার শেয়ার বাজার বন্ধ হয়েছিল ৭৭৩০১.৪০ পয়েন্টে। আগের দিনের থেকে ৩৮৩.৫৫ পয়েন্ট বেড়েছিল। আর এদিন বাজার খোলার পর একলাফে ১৪০০ পয়েন্ট উঠে যায় সূচক। বেলা বাড়তে ১৫০০-র গন্ডি ছাড়িয়ে পয়েন্ট বেড়ে ৭৮ হাজারের ঘরে ঢুকে পড়েছে সেনসেক্স। নিফটিতেও একই ছবি। প্রায় তিনশো পয়েন্ট বাড়ল নিফটিও। বিশেষজ্ঞদের মতো এখনও পর্যন্ত যা প্রবণতা তাতে আরও উঠবে সূচক।
শেয়ার বাজার চাঙ্গা হওয়ার পাশিপাশি বিশ্ববাজারে হু হু করে কমতে শুরু করেছে ক্রুড অয়েলের দাম। যুদ্ধের জেরে তেলের দাম ব্যারেলপিছু ১০০ ডলার ছাপিয়ে গিয়েছিল। সর্বশেষ খবর, বৃহস্পতিবার তা নেমে এসেছে ৯৪ ডলারের ঘরে। নির্বাচনে হারের ফলে ইরান যুদ্ধ থেকে পিছিয়ে আসতে পারেন ট্রাম্প। এমন সম্ভাবনাই তৈরি হতেই কমছে তেলের দাম। তবে মার্কিন শেয়ার বাজারে এখনও অস্বস্তি কাটেনি।

Be the first to comment