Abhishek Banerjee, টাকা উদ্ধার সাজানো ঘটনা

Spread the love

রোজদিন ডেস্ক: সরিষায় তাঁদের দলীয় কার্যালয় থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা সাজানো বলে সাবেক তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করেছেন। তাঁর অভিযোগ, পুলিশ ই ওই টাকা রেখে তা উদ্ধারের নাটক করেছে। একে দুর্বল চিত্রনাট্য বলে তিনি তোপ দাগেন। পুলিশ কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মনে রাখবেন, কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার, সাংসদের নাম অভিষেক ব্যানার্জি!
তাঁর গ্রেফতার হওয়া আপ্ত সহায়ক সুমিত রায় কে চাপ দিয়ে পুলিশ বয়ান লেখাচ্ছে বলেও অভিযোগ করেন।
বুধবার এই বিপুল টাকা উদ্ধার নিয়ে প্রাক্তন শাসক দল কে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বলেছিলেন, চোর আর তৃণমূল সমার্থক। এই টাকা ওদের কাছে কিছুই না!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*