Ex Tmc Councillor জুয়ার আসর চালানোর অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :

হোটেলের আড়ালে বেআইনি জুয়ার আসর চালানোর অভিযোগে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা গ্রেফতার হলেন। এই ঘটনায় ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এর অভিযোগ, গোপন জুয়ার আসর শুধু না, তোলাবাজি সহ নানা অসামাজিক, অপরাধমূলক, বেআইনি কাজের সঙ্গে চন্দন সাহা যুক্ত। তাঁর একাধিক সঙ্গীকে নিয়ে দীর্ঘদিন এই সব কার্যকলাপ বেআইনি চালাচ্ছিলেন। পুলিশ প্রাক্তন কাউন্সিলর সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে প্রকাশ, জুয়ার আসর থেকে লক্ষাধিক টাকা ও উদ্ধার হয়েছে। এইদিন তাঁদের আদালতে পেশ করা হয়।

চন্দন সাহার দাবি, বিজেপি বিধায়ক তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*