দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মুখ্যমন্ত্রীকে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই

Spread the love

পিয়ালি আচার্য:

কালীঘাট পটুয়া পাড়ায় আজ আসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি এলেনও। উল্লেখযোগ্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঢোকার মুখে তার ভাই স্বপন ব্যানার্জি ওরফে বাবুন ব্যানার্জীর পুজোয় এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকার গলি অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার অপেক্ষায় ছিলেন বাবুন ব্যানার্জি। কিন্তু মমতা ব্যানার্জির ভাই হওয়া সত্বেও তার প্রবল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে পুজোয় আমন্ত্রণ জানানোর কারণ কি? সাংবাদিকদের স্বপন ব্যানার্জি ওরফে বাবুন ব্যানার্জি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁকে ফোটা দেন না, রাখি পরান না তাকে ত্যাজ্য ভাই করেছেন। পাশাপাশি অনেকদিন আগে থেকেই তিনি শুভেন্দু অধিকারীর মত ও পথে চলায় বিশ্বাসী। ভাই বোনের এই দুরত্বের কারণ হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাঁর ভাইপোকেই দায়ী করেন।

শুভেন্দু অধিকারীকে অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে বাবুন ব্যানার্জি বলেন তিনি ছয় মাসেই ৬ বছরের কাজ করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু বাবুন ব্যানার্জির অনুরোধই রাখেননি তার পুজোয় এসে মা কালীকে পদ্ম ফুলের মালা পরান এবং আরতিও করেন। বাবুন ব্যানার্জিও মুখ্যমন্ত্রী তাঁর ওআবদার রাখায় অত্যন্ত খুশি। তিমির মুখ্যমন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তার পরিবারের লোকেরা মুখ্যমন্ত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন ও মিষ্টি মুখ করান। পাশাপাশি বাবুন ব্যানার্জি স্লোগান দেন দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর একেবারে বাড়ীর পাশে কালীঘাট সেবক সংঘেরও পুজোয় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*