Ultadanga উড়াল পুলে হাইটবার ভেঙে বিপত্তি, ই এম বাই পাসে তীব্র যানজট

Spread the love

রোজদিন ডেস্ক: উল্টাডাঙ্গা উড়াল পুলে হাইটবার ভেঙে মঙ্গলবার রাতে বিপত্তি বাধে। সূত্রের খবর, একটি বড় গাড়ি উল্টাডাঙ্গা উড়াল পুলে দ্রুত গতিতে ওঠার সময় আচমকা হাইট বার এর ওপর ভেঙে পড়ে৷ এই ঘটনা য় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। উড়াল পুলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে হাইট বার টি সরানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় কোন হতাহতের খবর এখন ও মেলেনি। সদাব্যস্ত ই এম বাই পাসে এর ফলে তীব্র যানজট হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*