রোজদিন ডেস্ক: জীবন ভর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছেন তিনি। হারিয়েছিলেন নিজের প্রথম সন্তান কেও। আত্মজীবনী তে সেই মর্মভেদী বেদনার কথাও লিখেছেন কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দুমাস আগে কোলে আসে তাঁদের প্রথম পুত্র সন্তান। প্রথম সন্তান লাভের সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র একদিন। সোনিয়া গান্ধী লিখেছেন, ইনকিউবেটরে রাখার সময় প্রথম তার কান্না শুনেছিলেন তিনি। পরে রাজীব গাব্ধী তাঁকে নিয়ে শিশুকে দেখাতে যান।মাথায় ঘন কালো চুল, লম্বা সরু আঙুল। তাঁরা একসঙ্গে ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ছিলেন। জন্মের পর ই চিকিৎসক জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ। পরদিন ই সে শেষ নিশ্বাস ফেলে। ছোট্ট সেই শিশুকে তাঁদের মেহরৌলির পারিবারিক খামার হাউসে একটি বোগেনভেলিয়া গাছের নীচে সমাধিস্থ করা হয়। তিনি ও রাজীব গান্ধী যখন ই সেখানে যেতেন ফুল দিয়ে আসতেন।
ওই সময় কিছু সংবাদ মাধ্যম তাঁদের প্রথম সন্তানের মৃত্যু নিয়ে রুচিহীন সংবাদ প্রকাশ করেছিল বলে সোনিয়া গান্ধী লিখেছেন।

Be the first to comment