Belonging: A Journey of Love’ : ২০১০-এ প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, নিজের বইতে ফাঁস করলেন সনিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : সালটা ২০১০। কেন্দ্রে তখন ক্ষমতাসীন ইউপিএ ২ সরকার। প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেই সময় আচমকাই একদিন দলের অন্যতম শীর্ষনেতা তথা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সনিয়াকে এসে বলেন, সরকারের একেবারে শীর্ষ পদে বদলের সময় এসে গিয়েছে। যা শুনে চমকে উঠেন সনিয়া। তাঁর কথার অর্থ ছিল একটাই, তা হল মনমোহন সিংকে সরানো।নিজের বইতে সেই ঘটনার বিবরণ দিয়েছেন কংগ্রেসনেত্রী। সনিয়া লিখছেন, প্রণববাবুর এই কথার মধ্যে দিয়ে তিনি আসলে তাঁর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছিলেন। কিন্তু প্রণববাবুর কথা শুনে তৎক্ষণাৎ সনিয়া বুঝে যান তাঁর আসল মতলব। তিনি তখনই সুকৌশলে আলোচনার বিষয় বদলে অন্য বিষয়ে চলে যান। এতে প্রচণ্ড হতাশ হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সনিয়ার সামনে তার লেশমাত্র প্রকাশ করেননি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও সনিয়া আরও লিখেছেন যে, প্রণববাবুর মেজাজ মাঝেমধ্যেই চড়ে যেত। হঠাৎ করেই রেগে যেতেন তিনি। সংসদে কী নিয়ে আলোচনা হবে তা ঠিক করার জন্য একটি স্ট্র্যাটেজি গ্রুপ গঠন করা হয়েছিল। মাঝেমধ্যেই সেই গ্রুপের আলোচনায় থাকতেন না প্রণববাবু। কারণ, তিনি মনে করতেন কংগ্রেসে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম প্রার্থী তিনিই। বইয়ে প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে এমনই লিখেছেন সনিয়া। অথচ এই প্রণব মুখোপাধ্যায় সরকারের প্রায় সব বড় বড় পদেই ছিলেন। পরবর্তী কালে তাঁকে রাষ্ট্রপতিও করে কংগ্রেস। কিন্তু দল চালাতে অনেক সময়ই তাঁর সাহায্য পাওয়া যেত না। তবে প্রিয়রঞ্জন দাসমুন্সীর মতো অনেকের কাছ থেকে তা পেয়েছিলেন কংগ্রেসনেত্রী। চিদম্বরমের সঙ্গে একাধিকবার মতপার্থক্যে জড়িয়ে পড়েছিলেন প্রণববাবু, নিজের বইতে এমনও দাবি করেছেন সনিয়া গান্ধি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*