CM এবার খগেন মূর্মুর ওপর হামলার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক: বামেদের অপরাধের ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন আগে। বুধবার উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার খগেন মুর্মুর ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন। আলিপুরদুয়ারে জনজাতি গৌরব দিবস পালনের মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে তিনি জানিয়ে দেন, খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা র ফের তদন্ত হবে। তাঁরা কাউকে ছাড়বেন না।
প্রসঙ্গত, গত বছর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।।অভিযোগের তির সাবেক টি এম সি র দিকে।
ওই হামলায় এফ আই আরে নাম থাকা আট জনের কাউকেই গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ওঠে। এইদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের আই জির উদ্দেশ্যে সবাইকে
গ্রেফতার করতে বলেন।
এইদিনের অনুষ্ঠানে এই সব এলাকা থেকে বিজেপি কে ভোট উজাড় করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
তিনশো চব্বিশ টি আদিবাসী হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*