রোজদিন ডেস্ক: দীর্ঘ দিন বেপাত্তা থাকা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডল শুক্রবার ভবানী ভবনে যান। গোয়েন্দা রা দীর্ঘ ক্ষণ তাঁকে জেরা করেন।।তাঁর বিরুদ্ধে প্রাক্তন সরকারের আমলে বেআইনি ভাবে পাথর খাদান চালানো সহ বহু অভিযোগ আছে। দেশ বিদেশে প্রভূত সম্পত্তি ও করেছেন তিনি। বীরভূমের প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ এই পাথর মাফিয়া নিজেই চালান বানিয়ে নিয়ম বহির্ভূত ভাবে পাথর পাঠাতেন।।তাঁর প্রাসাদোপম বাড়ি সহ প্রচুর সম্পদ নিয়ে বিস্ময়, ক্ষোভ ব্যক্ত করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
টুলু মন্ডলের বিশাল বেআইনি,দুর্নীতি র ফলে সরকারের রাজস্বে বিপুল ক্ষতি ও হয়।
এইদিন তিনি আইনজীবী কে নিয়ে ভবানী ভবনে যান। উৎসুক প্রচার মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেন নি।

Be the first to comment