- তাঁর আমলে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার ওপরে তুলে আনা হয়েছে, খড়গপুর আইআইটিতে পড়ুয়াদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় নাম না করে পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, কেউ গরিবি দূর করার চেষ্টাই করেনি। কিন্তু তিনি ক্ষমতায় এসে গরিবি দূর করার পরিকল্পনা নিয়েছিলেন।
- এই রাজ্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই মাটি এমনই যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। তাঁরা দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন।
- আইআইটি খড়গপুরের প্রশংসা করে বলেন, এখানকার পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা নিয়েছে।
- তাঁর সঙ্গে ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আরএন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ।
- সল্টলেকের করুণাময়ী আবাসনের ফ্ল্যাটে আগুন, জখম মা ও মেয়ে।
- গঙ্গাসাগর মেলার আগে সমুদ্র সৈকত থেকে মতসজীবীদের সাতদিনের মধ্যে উচ্ছেদের নোটিস জেলা প্রশাসনের, বিপাকে কয়েকশো পরিবার।
- টালিগঞ্জে রিয়ালিটি শোয়ের সেটে দুর্ঘটনা, মৃত্যু এক কলাকুশলীর। নাম চন্দ্রকান্ত। বাড়ি ওড়িশায়।
- কীভাবে মৃত্যু শুরু তদন্ত, নিরাপত্তার দাবি কলাকুশলীদের।
- রাজস্থানের জয়পুরে নুডলস খেয়ে এক শিশুর মৃত্যু, অসুস্থ আরও এক হাসপাতালে চিকিৎসাধীন, বিষক্রিয়ার ফলে মৃত্যু, শুরু তদন্ত।
- কাটছে আকভানের প্রভাব, সকাল থেকে বৃষ্টি কমল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
- শিলিগুড়ির একটি হোটেল থেকে ইসলামপুরের এক যুবকের দেহ উদ্ধার, মৃতের নাম অজিত দাস। ঘটনার পেছনে কী কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment