রোজদিন ডেস্ক :
মণিপুরে বিষ মদ পান করে দুদিনে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। অসুস্থ হয়ে হাসপাতালে তিনশোর বেশি মানুষ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কিভাবে এই মদ এলো, তা তদন্ত করছে পুলিশ, প্রশাসন।
মণিপুরের চান্দেলের এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংহ। শুক্রবার তিনি বিষ মদ পানে অসুস্থ দের দেখতে ইম্ফলের দুটি হাসপাতালে যান। অসুস্থ ও তাঁদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন।।
সূত্রের খবর গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে এই ঘটনা হয়। বেশির ভাগ মানুষ অসুস্থ হয়ে বাড়িতেই শেষ নিশ্বাস ফেলেন।
পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকার চান্দেলে চিকিৎসক দের প্রতিনিধি দল পাঠিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁরা ওখানে যাঁরা গুরুতর অসুস্থ না, তাঁদেরও পরীক্ষা করে দেখবেন।
বিষমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
সূত্রের খবর, মণিপুরের কাকচিং এর সুগনু থেকে এই মদ এসেছিল। অজানা সূত্র থেকে আসা দেশি মদ পান না করার জন্য পুলিশ, প্রশাসন বাসিন্দাদের পরামর্শ দিয়েছে। এর পাশে বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দিলে চিকিৎসক কে দেখাতে, হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।
উপসর্গহীন মানুষদেরও পরীক্ষা করছেন চিকিৎসকরা।

Be the first to comment