রোজদিন ডেস্ক :
রাজ্যের নাম ইংরেজিতেও পশ্চিমবঙ্গ করা নিয়ে বিধানসভার আগামী অধিবেশনে প্রস্তাব আসছে। আগামী ৯ ডিসেম্বর এই মর্মে বিধানসভায় প্রস্তাব আসবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানান।
আগামী ৪ ডিসেম্বর বিধান সভার শীতকালীন অধিবেশন শুরু হবে। আটটি বিল সভায় পেশ করা হবে।
এর আগে রাজ্যের নাম বদল নিয়ে প্রাক্তন সরকার সক্রিয় ছিল। বর্তমান রাজ্য সরকার রাজ্যের নাম বাংলা ও ইংরেজিতে ও পশ্চিমবঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে।

Be the first to comment