মন্ত্রিসভার বৈঠক নিয়ে বলবেন তিন মন্ত্রী, তাপস, দীপক ও উমেশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: আগামীদিনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে ওই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন মন্ত্রীসভার তিন সদস্য। তারা হলেন, তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাই। সোমবার রাজ্য মন্ত্রিসভা বৈয়ঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানান, এর বাইরে আর কেউ এই বিষয় নিয়ে কথা বলতে পারবে না।

বিজেপি সূত্রে খবর, সংবাদমাধ্যমে দলের নেতা, মন্ত্রীদের বেলাগাম মন্তব্য দলকে সমস্যায় ফেলছে। কয়েকদিন আগে সাংগঠনিক বৈঠকে এই নিয়ে নাম না করে সকলকে কড়া বার্তা দেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও পর্যবেক্ষক সুনীল বনসল। এরপরই আজ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*