সুস্মিত মজুমদার :
দমদম পৌরসভায় ঢুকে ভাঙচুর ও অ্যাডমিনিস্ট্রেটরের সাথে দুরব্যবহারের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় ৪০-৫০ জন যুবক ১৫-২০টি বাইকে করে পৌরসভায় আসে। অ্যাডমিনিস্ট্রেটর এর বক্তব্য অনুযায়ী সঙ্গে ছিলেন রাজেশ সাহা ও সুজয় সাহা নামে দুই ব্যক্তি (যারা বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত)। অনুমতি ছাড়াই তাঁরা অ্যাডমিনিস্ট্রেটরের ঘরে ঢুকে পড়েন। তাঁদের মনোনীত লোকেদের কথায় পৌরসভা চালানোর ফরমান জারি করা হয় বলে অভিযোগ।
এসময় পৌরসভার কাঁচের প্যানেল ভেঙে দেওয়া হয়। কাগজপত্রও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
খবর পেয়ে পৌরসভায় পৌঁছন দমদমের বিধায়ক। তিনি গোটা ঘটনা দমদম থানাকে জানিয়েছেন। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানাবেন বলে জানান তিনি।
পৌরসভার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment