রোজদিন ডেস্ক :
আগামী বছর জানুয়ারি মাস থেকে রাজ্য সরকার ঘোষিত কর্মহীনদের জন্য “ভরসা ভাতা” চালু হচ্ছে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়ে বলেন, তবে আপাতত তাঁদের সঙ্কল্পপত্র অনুযায়ী এই ভাতার টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, এর জন্য তিনি দুঃখিত। মুখ্যমন্ত্রী জানান, আপাতত পনেরো মাস সরকার স্নাতক ও সরকারি ভোকেশনাল প্রশিক্ষণ প্রাপ্তদের মাসে ২০০০ টাকা করে দেবে। অন্যদের দেওয়া হবে মাসে ১৫০০ টাকা।।তবে ২০২৮-২৯ অর্থবর্ষে তাঁরা প্রতিশ্রুতি অনুযায়ী পুরো ভাতাই (মাসে ৩০০০টাকা) দেবেন।

Be the first to comment