রোজদিন ডেস্ক :
রাজ্য বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ ভাগ নিয়ে ঐতিহাসিক বক্তব্যর মূল নথি উধাও বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। সাধারণত বিধানসভার গ্রন্থাগারে এই সব গুরুত্বপূর্ণ বক্তব্য, নথি সংরক্ষিত থাকে। সেখানে দেশ তথা এই রাজ্য ভাগ নিয়ে শ্যামাপ্রসাদের গুরুত্বপূর্ণ বক্তব্যর নথি কোথায় গেল, তা নিয়ে বিভিন্ন মহল বিস্মিত।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রশ্নে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এই নথি না পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিক, গ্রন্থাগারিক, এমনকি তৎকালীন অধ্যক্ষর ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে হুঁশিয়ারি দেন। প্রয়োজনে এফআইআর দায়ের, সিআইডি তদন্ত ও করা হবে।
১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বঙ্গের বিধানসভার সদস্যরা ভোটাভুটির মাধ্যমে
বঙ্গ বিভাজনে পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই প্রস্তাবের পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জি অগ্রণী, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে বিজেপির দাবি।

Be the first to comment