- আজ গুরু নানকের জন্মদিন। এই উপলক্ষে ডানকুনির এক গুরুদোয়ারার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আজ ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
- সাত সকালে ভূমিকম্প। মঙ্গলবার নেপালে শক্তিশালী ভূমিকম্প, অনুভূত হল ভারতের একাধিক রাজ্যেও
- নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে মঙ্গলবার সকাল প্রায় ৭টা ২ মিনিট নাগাদ ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়।
- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এক বিদেশি সংবাদ সংস্থাকে তাঁর মুখপাত্র এই কথা জানিয়েছেন।
- শেখ হাসিনা ফিরতে চাইলে বন্দি হয়েই আসতে হবে, জানিয়ে দিল বাংলাদেশের বিএনপি জোটের সরকার।
- অক্সফোর্ডের আমন্ত্রণ পেয়ে ভাষণ দিতে যেতে দেয়নি কেন্দ্রীয় সরকার, তোপ দাগলেন সিজেপি নেতা সৌরভ দাস। তাঁর অভিযোগ, লন্ডন যাওয়ার পথে দিল্লি পুলিশ বিমান বন্দরে তাঁর যাত্রায় বাধা দিয়েছে।
- শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে আরও কয়েকদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে বিজেপি বিধায়ক রেখা পাত্রকে, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
- আজই শেষ হচ্ছে এনসিপিআই সাংসদ কাকলি, সুদীপদের স্পিকারকে জবাব দেওয়ার চূড়ান্ত সময়সীমা, কী করবেন তারা স্পষ্ট নয় ছবিটা।
- শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের নিচে নিকাশি নালায় ধস, আশঙ্কায় নিত্যযাত্রীরা।
- লুপ লাইনে ধস হওয়ায় এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক, জানাল রেল।
- ডিলিমিটেশন নিয়ে বাড়ছে আইনি জটিলতা, ক্রমশ অনিশ্চিত হচ্ছে হাওড়ার পুর ভোটও।

Be the first to comment