রোজদিন ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে ( আই সি জে) যেতে পারে। শুক্রবার ওই দেশের সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ এই কথা জানান।।ছয় দিনের জন্য পাকিস্তান সফররত আহমেদ জানান, যদি হাসিনা দেশে ফেরেন, তাঁকে সোজা জেলে যেতে হবে।
আগামী ডিসেম্বর মাসে হাসিনার দেশে ফেরার ঘোষণা তাঁর সমর্থক দের উজ্জীবিত করার জন্য বলে তিনি মনে করেন। তাঁর দাবি, আগামী দশ বছরেও হাসিনা বাংলাদেশে ফিরবেন না।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, ষোল ডিসেম্বর পাকিস্তানের থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার দিন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
বাংলাদেশ সরকার দীর্ঘ দু বছরের বেশি ভারতে থাকা হাসিনাকে প্রত্যর্পণ করতে প্রস্তাব দিয়েছে। ভারত সরকার এখন অবধি এই নিয়ে কিছু জানায় নি।
বাংলাদেশের সংসদের অধ্যক্ষ নাম না করে আরও বলেন, গত পনের বছর ধরে এই দেশ প্রতিবেশী এক দেশের ( ভারত!) উপনিবেশ হয়েছিল। শেখ হাসিনা কে নিয়ে তাঁদের তীব্র ক্ষোভ, ক্রোধের ইঙ্গিত মেলে তাঁর কথায়।
বি এন পি র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভি এইদিন পৃথকভাবে বাংলাদেশে মন্তব্য করেন, শেখ হাসিনা র সরকার খুন, গুমের ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী কে তোপ দেগে তিনি বলেন, শেখ হাসিনা আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।।দেশ ছেড়ে পালিয়েও তিনি এখানকার মানুষ কে শান্তিতে থাকতে দিচ্ছেন না।
বাংলাদেশে এখন ও বিভিন্ন এলাকায় অশান্তি র আগুন জ্বলছে।। আওয়ামী লীগের কর্মী, সমর্থকদের ধরপাকড় ও অব্যাহত।

Be the first to comment