গুলিবিদ্ধ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী। গুলিবিদ্ধ অবস্থায় অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি হয়েছেন। নাম শুভব্রত চক্রবর্তী। তাঁর মাথায় গুলি লেগেছে। জানা গিয়েছে, আত্মহত্যা করতে নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলিটি চালিয়েছিলেন তিনি। শুভব্রত মহিষাদলের সরবেরিয়ার বাসিন্দা। বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তাতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এখন কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।। শুক্রবার বিভিন্ন অনুষ্ঠান সেরে বেশি রাতে ফেরেন পরিবহণমন্ত্রী। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা জানান, শুভব্রত মানসিক অবসাদে ভুগছিলেন।

Be the first to comment