ফের ডেঙ্গুতে মৃত্যু হলো বছর ১৪ এর এক স্কুল পড়ুয়ার; পড়ুন!

Spread the love
ফের ডেঙ্গিতে মৃত্যু। বেলঘরিয়ার কিশোরীর মৃত্যু হলো আরজি কর হাসপাতালে।
বছর চোদ্দর স্কুল পড়ুয়া অমৃতা সিংকে গত ১০ অক্টোবর জ্বর নিয়ে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। রবিবার পঞ্চমীর সকালে তার মৃত্যু হয়।
মৃতার এক আত্মীয় বলেন, “রক্ত পরীক্ষায় এনএস ওয়ান পজিটিভ ছিল।” এরপর দিন এগিয়েছে আর কমতে থেকেছে প্লেটলেট। রবিবার সকালে থেমে যায় চিকিৎসকদের সমস্ত লড়াই।
গত ৯ অক্টোবর দমদমের বাসিন্দা তথা একটি নামী বেসরকারি স্কুলের ছাত্র অনীশ সরকার নামের বছর দশের এক ছাত্রের। ভিআইপি রোডের একটি নার্সিংহোমে মৃত্যু হয় অনীশের। গতবারের মতো মহামারির আকার না নিলেও, এ বারের ডেঙ্গির প্রবণতা ভয়ঙ্কর। যাঁদেরই ডেঙ্গি হচ্ছে তাদের প্রায় কাউকেই বাঁচানো যাচ্ছে না। অগস্ট মাসের শুরু থেকেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। সেই তালিকায় এ বার জুড়ল বেলঘরিয়ার অমৃতার নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*