এবার আধারের আদলে নিজেদের জাতীয় নিয়ামক ব্যবস্থার পরিবর্তন আনতে ইচ্ছা প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার । মূলত সমাজকল্যাণ মূলক প্রকল্প ও সরকারি ভর্তুকীর ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা লাভ করার উদ্দেশ্যেই এই ইচ্ছাপ্রকাশ করেছে মালয়েশিয়া প্রশাসন ।
এ বছর মে মাসেই কুয়ালালামপুর ভ্রমণকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদকে এই বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গত সপ্তাহেই মালয়েশিয়ার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কুলা সেগারানের উদ্যোগে একটি প্রতিনিধি দল ভারতে এসেছিল । তাঁরা UIDAI অর্থাৎ আধার পরিচালক সংস্থার কর্ণধার অজয় ভূষণ পান্ডের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে বিশদে আলোচনা করেছেন ।
প্রসঙ্গত, মালয়েশিয়ার নাগরিকরা মাই ক্যাড নামক পরিচয়পত্রের অধিকারী তবে মন্ত্রকের প্রতিনিধিদের মতে আধারের মত ব্যবস্থাপনায় পরিচয় জালিয়াতি ও অন্যান্য প্রতারণার সম্ভাবনা অনেকটাই কম ।

Be the first to comment