মানুষের আবর্জনা খেয়ে মৃত্যু হলো ইন্দোনেশিয়ার এক তিমির; পড়ুন!

Spread the love
সমুদ্র উপকূলে ভেসে এসেছিল তার দেহ। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেননি মৃত্যুর কারণ। পরে জানা গেল, মানুষের আবর্জনা খেয়ে মৃত্যু হয়েছে তার!
হ্যাঁ, এভাবেই মারা গিয়েছে ইন্দোনেশিয়ার একটি তিমি মাছ। রহস্যজনক ভাবে তার ৩১ ফুট লম্বা দেহটি ভেসে ওঠার পরে ময়না-তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তখনই তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রাশি রাশি প্লাস্টিক! সূত্রের খবর, ১১৫টি প্লাস্টিকের ব্যাগ, ২৫টি প্লাস্টিক বোতল, বেশ অনেকটা নাইলনের দড়ি, প্রচুর প্লাস্টিকের কাপ পাওয়া গিয়েছে ওই তিমির পেটের ভিতর থেকে।
দেখতে বিশাল হলেও স্বভাবে অত্যন্ত নিরীহ প্রাণী তিমি। বিরক্ত না হলে বা আক্রমণের মুখে না পড়লে সে সচরাচর মানুষের কোনও ক্ষতি করে না। মাছ-সহ বিভিন্ন জলজ প্রাণীই তিমি মাছের প্রধান খাদ্য। কিন্তু, সমুদ্রে অস্বাভাবিক দূষণের তীব্রতায় বিপন্ন এই নিরীহ প্রাণীটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়েই তিমি মাছের সংখ্যা উদ্বেগজনক ভাবে কমছে। সমুদ্র উপকূলে মাঝেমাঝেই ভেসে আসছে তিমির মৃতদেহ! কিন্তু, ইন্দোনেশিয়ার এই মৃত তিমি মাছের পেট থেকে যা পাওয়া গিয়েছে, তাতে হতবাক পশুপ্রেমীরা।
বস্তুত, প্লাস্টিক দূষণ রুখতে সারা বিশ্ব জুড়ে চলছে অনেক প্রচার। কিন্তু মানুষের সচেতনাতা যে তিমিরেইষ তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই তিমিটির মৃত্যু। বলতে গেলে মানুষের তৈরি করা প্লৈস্টিক দূষণের কারণেই মারা গেল সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*