আবার স্বপ্নভঙ্গ ৷ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৷ এদিন অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিল ভারত৷
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১২ রান তোলে ভারত ৷ ওপেনার স্মৃতি মন্দানা (৩৪) ৷ তানিয়া ভাটিয়া ১১ রানে আউট হয়ে গেলে দলের হাল ধরেন জেমাইমা রডরিগেস৷ ২৬ রান করে দলকে ভাল জায়গায় নিয়ে গেলেও ইংল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন ৷ রান তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ২ উইকেটেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।
উইকেটকিপার এমি জোনসের ৪৫ বলে ৫৩ রান ও নাতালিয়ে স্কিভারের ৪০ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসের কাছে কার্যত গুটিয়ে যায় টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ক্রিস্টি জর্ডন ও সোফি একলস্টোন ৷ অন্যদিকে প্রথম সেমিফাইনালে উইন্ডিজকে ৭১ রানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়া ৷ প্রসঙ্গত, ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও ইংল্যান্ডের কাছেই হেরেছিল ভারত৷

Be the first to comment